| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধসহ গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৩, ২০২৫ ইং | ২০:০৪:০৭:অপরাহ্ন  |  ১৫৫১৮৯০ বার পঠিত
শেরপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধসহ গ্রেপ্তার ২
ছবির ক্যাপশন: শেরপুরে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধসহ গ্রেপ্তার ২

শেরপুর প্রতিনিধি:

শেরপুরের শ্রীবরদীতে এক বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বৃদ্ধ আনোয়ার হোসেন ওরফে কাজী (৫৫) ও তার শ্যালক মোঃ জরিপ উদ্দিন (৩০) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আনোয়ার হোসেন ওরফে কাজী উপজেলার খরিয়া কাজীরচর ইউনিয়নের রূপারপাড়া গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে ও মোঃ জরিপ উদ্দিন একই গ্রামের মোঃ বাবর আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৭ সেপ্টেম্বর বিকালে বাকপ্রতিবন্ধী শিশু (১২) তাদের বাড়ির পাশে রূপারপাড়া বাজার থেকে খাবার জিনিস নিয়ে বাড়িতে আসতে থাকে। শিশুটি আনোয়ার হোসেন ওরফে কাজীর বাড়ির সামনে পৌছলে আনোয়ার হোসেন ওরফে কাজী তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটির চিৎকারে লোকজন এগিয়ে আসলে কাজী পালিয়ে যায়। এ ঘটনায় শিশুটির পিতা আইনের আশ্রয় নিতে চাইলে কাজীর শ্যালক মোঃ জরিপ উদ্দিন শিশুটির পিতা ও বাবুল নামে আরেকজনকে মারপিট করে।

এ ঘটনায় শুক্রবার দুপুরে প্রতিবন্ধী শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা দিলে কাজী ও মোঃ জরিপ উদ্দিন কে গ্রেপ্তার করে পুলিশ।

এ ঘটনায় শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আনোয়ার জাহিদ বলেন, এ বিষয়ে শিশুটির পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার পরেই অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরের আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪