| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রেস কাউন্সিলের ট্রেনিংয়ে অংশ নেওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৪, ২০২৫ ইং | ১৩:৪০:৫৩:অপরাহ্ন  |  ১৫৭৭৭৪৩ বার পঠিত
প্রেস কাউন্সিলের ট্রেনিংয়ে অংশ নেওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর থানার বিশেষ অভিযানে প্রেস কাউন্সিলের একটি প্রশিক্ষণে অংশ নেওয়া ছাত্রলীগ নেতা রাজন হোসেন তৌফিককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে তাকে সদর উপজেলার আমতৈল ইউনিয়নের মাসকান্দি গ্রামের রুস্তম উল্ল্যার ছেলে রাজনকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

রাজন নিজেকে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে পরিচয় দিতেও অভ্যস্ত ছিলেন। তবে ৫ আগস্টের পর থেকে তিনি ছাত্রলীগের পরিচয় আড়াল করে সাংবাদিক পরিচয় ব্যবহার করে আসছিলেন।

শনিবার (১৩ সেপ্টেম্বর) মৌলভীবাজার সার্কিট হাউসে বাংলাদেশ প্রেস কাউন্সিলের আয়োজনে অপ-সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। ওই কর্মশালায় অংশ নেওয়ার পাশাপাশি রাজন প্রশিক্ষণ শেষে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমসহ অন্যান্য অতিথিদের কাছ থেকে সনদপত্রও গ্রহণ করেন।

কর্মশালার ফটোসেশনে রাজনের উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে তীব্র প্রতিবাদের ঝড় ওঠে। বিষয়টি প্রশাসনের নজরে আসার পর অবশেষে তাকে গ্রেফতার করা হয়। তবে প্রশ্ন উঠেছে, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাজন কীভাবে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হলো কারাই বা তার নাম অন্তর্ভুক্ত করলো তা নিয়ে মূলধারার গণমাধ্যমের কর্মীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

অভিযোগ উঠেছে, প্রেস কাউন্সিলের ট্রেনিংয়ে শুধু রাজন নয় আওয়ামী লীগের একাধিক দোসরাও ওই অংশগ্রহণ করেছিল।

উল্লেখ্য, রাজন মৌলভীবাজারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হামলার ঘটনায় দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি। এতদিন সাংবাদিক পরিচয় ব্যবহার করে গ্রেপ্তার এড়ানোর চেষ্টা চালিয়ে আসছিলেন।

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে অংশগ্রহণ, সনদ গ্রহণ এবং প্রশাসনের নীরবতা—সব মিলিয়ে এই ঘটনা মৌলভীবাজারে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪