| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও ব্যঞ্চের সমন্বয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিকল্প নেই

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৮, ২০২৫ ইং | ১৮:০৫:৫৩:অপরাহ্ন  |  ১৫১৭৮০২ বার পঠিত
ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও ব্যঞ্চের সমন্বয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিকল্প নেই
ছবির ক্যাপশন: ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও ব্যঞ্চের সমন্বয় সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিকল্প নেই

শেরপুর প্রতিনিধি :

সুপ্রীমকোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মোহাম্মদ আলী বিচারপ্রার্থী মানুষের ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও ব্যঞ্চের সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেছেন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শেরপুর জেলা আইনজীবী সমিতির উদ্যেগে সমিতির হলরুমে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গুরুত্বারোপ করে বলেন, ন্যায় বিচার নিশ্চিত করতে বার ও ব্যঞ্চের সমন্বয় সাধনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতার বিকল্প নেই।

বিচারপতি মোহাম্মদ আলী দুদিনের পরিদর্শনে বিচারক ও আইনজীবীদের কার্যক্রমে সন্তুষ প্রকাশ করে বলেন, এ জেলায় সাধারন ও হতদরিদ্র মানুষের ভোগান্তি কমাতে আইনজীবীরা মিডিয়েশনকে উৎসাহিত করছেন- এটি একটি ইতিবাচক দিক। এই ধরনের উৎসাহ অব্যাহত থাকলে আগামীদিনে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায় বিচার পাওয়ার পথ আরও সুগম হবে। তিনি শেরপুরে সিজেএম ভবন নির্মাণসহ বিচারাঙ্গনের কিছু সমস্যা সমাধানে প্রধান বিচারপতির নজরে আনবেন বলে জানান। অনুষ্ঠানে তাকে বারের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও ইতিহাস-ঐতিহ্যের স্মরণীকা উপহার দেওয়া হয়।

জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট এম. কে মুরাদুজ্জামানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ জহিরুল কবির, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ বাহা উদ্দিন, চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো: সুলতান মাহমুদ এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মনোয়ারা বেগম। আরও বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এডভোকেট মো: সিরাজুল ইসলাম ও এডভোকেট রফিকুল ইসলাম আধার, জিপি এডভোকেট খন্দকার মাহবুবুল আলম রকীব। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক এডভোকেট ছামিউল ইসলাম আতাহার।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪