| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গাকে পুশইন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ০৪:৫৭:১৮:পূর্বাহ্ন  |  ১৫৩৫৬২১ বার পঠিত
বড়লেখা সীমান্তে ১২ রোহিঙ্গাকে পুশইন
ছবির ক্যাপশন: ফাইল ছবি

মৌলভীবাজার প্রতিনিধি :

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত থেকে ১২ রোহিঙ্গাকে উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি ৫২ ব্যাটালিয়ন। বর্তমানে তারা বিজিবি হেফাজতে রয়েছেন।

গতকাল বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার বাতামোড়ল পানপুঞ্জি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকা থেকে প্রায় ৫০০ গজ ভেতরে ৩ জন পুরুষ, ৪ জন নারী এবং ৫ জন শিশুসহ মোট ১২ জনকে ভারতীয় দিক থেকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করা হয়। এ সময় বিজিবির টহলদল তাদের উদ্ধার করে।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক চৌধুরী জানান, উদ্ধারকৃত রোহিঙ্গাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বড়লেখা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হবে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪