| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ০৭:৪১:০৪:পূর্বাহ্ন  |  ১৫১২৬০৩ বার পঠিত
২০ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
ছবির ক্যাপশন: গ্রেপ্তার মো. নাজির হোসেন

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে ২০ বোতল ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের একটি চৌকস টিম।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রামে মীর অ্যান্ড রুবেল সিএনজি ফিলিং স্টেশনের সামনে রংপুর-ঢাকা মহাসড়কে চেকপোস্ট চলাকালে এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম মো. নাজির হোসেন (৫০)। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙী থানার বড় পলাশবাড়ি (রিতনদীঘি) গ্রামের মৃত নিজিম উদ্দিন ও মৃত মমজান বেওয়ার ছেলে। তার কাছ থেকে ২০ বোতল ফেনসিডিল ও একটি পলেস্টার কাপড়ের ব্যাগ জব্দ করা হয়েছে।

মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনস্পেক্টর কর্তৃক পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তারকৃত নাজির হোসেনের বিরুদ্ধে পূর্বে আরও দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

 রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪