| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোন ষড়যন্ত্র করে, আমরা বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেবো: দুলু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ০৮:২৬:১৮:পূর্বাহ্ন  |  ১৫১৪৯৯৫ বার পঠিত
দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোন ষড়যন্ত্র করে, আমরা বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেবো: দুলু
ছবির ক্যাপশন: দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোন ষড়যন্ত্র করে, আমরা বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেবো: দুলু

নাটোর প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন,  দুর্গাপূজাকে কেন্দ্র করে পরাজিত শক্তি যদি কোন ষড়যন্ত্র করে ,আমরা বিএনপি নেতাকর্মীরা সেটা রুখে দেবো। “কারণ আমরা বিশ্বাস করি যখনই কোন আপনাদের পূজা আসে, সেটা দুর্গাপূজা হোক বা সরস্বতী পূজা, এই পূজা যখনই আসে তারা তখনই প্রোপাগান্ডা  ছড়ানোর চেষ্টা করে। আমি আপনাদেরকে এটুকু বলতে চাই ষড়যন্ত্র এবং চক্রান্তের বিরুদ্ধে আমরা বিএনপি নেতাকর্মীরা সকল সম্প্রদায়ের পাশে থাকবো।” 

তিনি আরও আশ্বস্ত করে বলেন, “আমাদের নেতা তারেক রহমান আপনাদের পাশে থাকার জন্য নির্দেশ দিয়েছেন। আপনাদের জান-মাল রক্ষা করবে বিএনপি ”

তিনি আজ শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে আলাইপুর বিএনপির কার্যালয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নাটোর পৌর পূজা পরিষদ আয়োজিত  নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন। 

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির যুগ্ন  আহবায়ক সাইফুল ইসলাম আফতাব,মোস্তাফিজুর রহমান শাহিন, জেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম বাচ্চু, নাসিম উদ্দিন নাসিম, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন,পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি খগেন্দ্রনাথ রায়,বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সস্পাদক সুব্রত সরকার, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ দলের নেতা কর্মীরা।

 রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪