| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভুল চিকিৎসার অভিযোগে আল-হেরা হাসপাতাল বন্ধের নির্দেশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ০৮:৩৯:৫৯:পূর্বাহ্ন  |  ১৫৪৭২৫২ বার পঠিত
ভুল চিকিৎসার অভিযোগে আল-হেরা হাসপাতাল বন্ধের নির্দেশ
ছবির ক্যাপশন: ভুল চিকিৎসার অভিযোগে আল-হেরা হাসপাতাল বন্ধের নির্দেশ

নাটোর প্রতিনিধিঃ ভুল চিকিৎসার প্রাথমিক প্রমাণ আবিষ্কৃত হওয়ায় নাটোরের কানাইখালীতে অবস্থিত বেসরকারি আল-হেরা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফীন। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ঘটনাস্থলে গিয়ে তিনি এ নির্দেশনা প্রদান করেন।

সিভিল সার্জন জানান, গত ২৭ জুলাই নাটোরের একডালা নারায়নপুর গ্রামের গার্মেন্টস কর্মী মানিক মিয়া তলপেটে ব্যথা নিয়ে আল-হেরা হাসপাতালে ভর্তি হন। ঐ দিন হাসপাতালের মালিক ডা. শামিম উদ্দিন এক সহযোগীকে সঙ্গে নিয়ে তার অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার করেন। কিন্তু অপারেশনের পর রোগীর শারীরিক অবস্থার অবনতি ঘটলে,এক সপ্তাহ পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে চিকিৎসকেরা আল-হেরা হাসপাতালের ভুল চিকিৎসার বিষয়টি চিহ্নিত করেন। এরপর থেকেই মানিক মিয়া চিকিৎসাধীন অবস্থায় তার সহায়-সম্বল বিক্রি করে দিতে বাধ্য হন। দাবি করা হয়েছে, ঘটনার পর সেই চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ করা হলে তিনি রোগীর স্বজনদের সামাজিক যোগাযোগমাধ্যমে হুমকি প্রদান করেন। 

পরবর্তীতে রোগীর পরিবার লিখিত অভিযোগ দাখিল করলে এবং তদন্তে প্রাথমিক সত্যতা বের হলে সিভিল সার্জন হাসপাতালের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এই পরিস্থিতিতে, জেলা ক্লিনিক মালিক সমিতির নেতারা রোগীর চিকিৎসার জন্য ১০ হাজার টাকা অর্থায়ন প্রদান করেছেন এবং সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছেন।

এ প্রসঙ্গে জানতে চাইলে আল-হেরা হাসপাতালের মালিক ডা. শামিম উদ্দিন মোবাইল ফোনে জানান, তিনি এই বিষয়ে মুখোমুখি কথা বলবেন। 

 রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪