| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঐক্যমতের মাধ্যমেই সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে: ড.বদিউল আলম মজুমদার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ০৮:৪৯:০৫:পূর্বাহ্ন  |  ১৪৫২৭৫৫ বার পঠিত
ঐক্যমতের মাধ্যমেই সুষ্ঠ  নিরপেক্ষ নির্বাচন হবে: ড.বদিউল আলম মজুমদার
ছবির ক্যাপশন: ঐক্যমতের মাধ্যমেই সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হবে: ড.বদিউল আলম মজুমদার

মেহেরপুর প্রতিনিধি: নির্বাচনী সংস্কার কমিশন প্রধান ড.বদিউল আলম মজুমদার বলেছেন, “নিম্নকক্ষ হবে আসন ভিত্তিক এবং উচ্চকক্ষ হবে পিআর পদ্ধতি। দুটিরই ইতিবাচক ও নেতিবাচক দিক আছে। আমরা মনে করি এটা হওয়া দরকার। আমরা আশাবাদী যে, আমরা ঐক্যমতে পৌছানোর মাধ্যমে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হবে।”

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ সভা কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় উপরোক্ত কথাগুলো বলেন তিনি।

সু-শাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত অনুষ্ঠানে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের পিএফজি, ইয়ুথ লিডার ও সুজন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারি মনির হায়দার, দি হাঙ্গার প্রজেক্ট কেন্দ্রীয় সমন্বয়কারী  তাজিমা হোসেন মজুমদার, গাংনী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল।

 রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪