| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আমরা দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়তে চাই: আবিদুর রহমান সোহেল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ১০:৪৪:২৩:পূর্বাহ্ন  |  ১৫১৫৩৫১ বার পঠিত
আমরা দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়তে চাই: আবিদুর রহমান সোহেল
ছবির ক্যাপশন: আমরা দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়তে চাই: আবিদুর রহমান সোহেল

বগুড়া প্রতিনিধি: জামায়াতে ইসলামী বগুড়া শহর আমীর ও বগুড়া-৬ সদর আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল বলেছেন, “ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য দীর্ঘ দিন ধরে জামায়াত সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আর জনগণ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন পক্ষে রায় দিলে ৫ বছরের মধ্যেই দেশকে সন্ত্রাস, দুর্নীতি, ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে গড়ে তুলবে। আমরা দেশকে একটি বৈষম্যহীন, দুর্নীতি, দুঃশাসন ও অপরাধমুক্ত করে গড়তে চাই। সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় হবে আমাদের প্রধান কাজ। ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সকল নাগরিক যাতে নিজেদের সাংবিধানিক অধিকার লাভ করতে পারে আমরা সে ধরনের একটি ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে বদ্ধপরিকর।”

তিনি শুক্রবার ( ১৯ সেপ্টেম্বর) সকালে ৫ নং ওয়ার্ড জামায়াতে ইসলামী আয়োজিত দাড়িপাল্লা প্রতীকে গণ সংযোগ ও নামাজগড়ে পথ সভায় একথা বলেন। 

ওয়ার্ড আমীর জাকারিয়া ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী আব্দুল বাসেদের পরিচালনায় পথ সভায় আরো বক্তব্য রাখেন রাজাবাজার আড়ৎদার সাধারন ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুল হান্নান, আই বি ডাব্লিউ এফ শহর সেক্রেটারী মামুনুর রশিদ, মাস্টার নজরুল ইসলাম প্রমুখ।

তিনি আরো বলেন, “জুলাই বিপ্লবের মাধ্যমে ফ্যাসিস্ট জালিমের বিদায় হয়েছে। জুলাই সনদের ভিত্তিতে আগামী সংসদ নির্বাচনের করতে হবে। আগামীতে জামায়াত ক্ষমতায় গেলে বিবেকের কাছে দায়বদ্ধ ও আল্লাহর কাছে জবাবদিহীর অনুভূতি নিয়ে সকল কাজ সম্পাদন করবে। কারণ, সকলকে ফাঁকি দেওয়া সম্ভব হলেও আল্লাহকে ফাঁকি দেওয়া কোনভাবেই সম্ভব নয়। আমরা ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশ গড়তে চাই যেখানে ধর্ম, বর্ণ, গোত্র, নারী ও পুরুষ নির্বিশেষে সকলেই সকল প্রকার ভয় ও শঙ্কামুক্ত থাকবে। অতীতে যারা ক্ষমতায় ছিলেন তারা জনগণকে ভয়ভীতিমুক্ত পরিবেশ উপহার দিতে পারেন নি। একমাত্র কুরআন দিতে পারে সকল সমস্যার সমাধান। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে দাড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহবান জানান।”

 রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪