| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১৫ বছর মাওলানা, হুজুর, টুপি-দাড়িওয়ালা কেউ নিরাপদ ছিলো না: দুলু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ১১:৪১:৩১:পূর্বাহ্ন  |  ১৫১৬৭৪৭ বার পঠিত
১৫ বছর মাওলানা, হুজুর, টুপি-দাড়িওয়ালা কেউ নিরাপদ ছিলো না: দুলু
ছবির ক্যাপশন: ১৫ বছর মাওলানা, হুজুর, টুপি-দাড়িওয়ালা কেউ নিরাপদ ছিলো না: দুলু

নাটোর প্রতিনিধিঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ‘১৫ টা  বছর এই মাওলানা, হুজুর, মাথায় টুপি-দাড়িওয়ালা মানুষরা কেউ নিরাপদ ছিলো না। কারো জীবন নিরাপদ ছিলো না। এই ৫ তারিখের পর হুজুর সাহেবরা, মাওলানা সাহেবরা যারা ইসলাম, আল্লাহকে বিশ্বাস করে এই মুসলমান আল্লাহ ওয়ালারা শান্তিতে আছে।’

তিনি আরো বলেন, ‘আমি মনে করি ইহুদি নাসায়েক এই দেশ থেকে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিলো। যারা এই দেশ থেকে মসুলমান ধর্মকে ধ্বংস করতে চেয়েছিলো তারা যেন নতুন করে আর কোন ষড়যন্ত্র করতে না পারে।’

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) জুমআর নামাজের শেষে নাটোর পৌরসভার ২নং ওর্য়াডের গাড়িখানা জামে মসজিদে সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল আল মামুনের পক্ষ থেকে ৫০ হাজার টাকা প্রদান কালে এসব কথা বলেন তিনি।

এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিন, সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক আল মামুন, নাসিম উদ্দিন নাসিম, যুব দলের সভাপতি এ হাই তালুকদার ডালিমসহ দলের নেতা কর্মীরা।

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪