| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সিঁধ কেটে কৃষকের গোয়ালঘর থেকে ৫ গরু চুরি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ১৯, ২০২৫ ইং | ১২:৪৭:০৭:অপরাহ্ন  |  ১৫২৩৪৭৪ বার পঠিত
সিঁধ কেটে কৃষকের গোয়ালঘর থেকে ৫ গরু চুরি
ছবির ক্যাপশন: সিঁধ কেটে কৃষকের গোয়ালঘর থেকে ৫ গরু চুরি

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে সিঁধ কেটে এক কৃষকের গোয়ালঘর থেকে ৫টি গরু চুরি করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের আশগ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী কৃষক আব্দুর রাজ্জাক জানান, রাত ২টা পর্যন্ত তিনি জেগে ছিলেন। ভোর ৫টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পান গোয়ালঘরে থাকা ৫টি গরু নেই। এ সময় গোয়ালঘরের জানালার নিচে সিঁধ কাটা অবস্থায় পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, চোরেরা সিঁধ কেটে ভিতরে প্রবেশ করে গরুগুলো নিয়ে গেছে। চুরি হওয়া গরুগুলোর মূল্য আনুমানিক ৫ লাখ টাকা।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি তবে লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে গরু উদ্ধারে ও চোরদের ধরতে পুলিশ তৎপর রয়েছে।”

রিপোর্টার্স ২৪/ প্রীতিলতা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪