| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ০৭:০৩:১০:পূর্বাহ্ন  |  ১৪৫০৬৪৯ বার পঠিত
সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে ১৮ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ
ছবির ক্যাপশন: ভারতীয় কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ১৮ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)

মেহেরপুর প্রতিনিধি :

ভারতীয় কারাগারে বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে ১৮ জন বাংলাদেশি নাগরিককে দেশে ফিরিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মেহেরপুরের গাংনী উপজেলার কাজিপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।

কুষ্টিয়া বিজিবি-৪৭ ব্যাটালিয়নের কাজিপুর বিওপি কোম্পানি কমান্ডার সুবেদার শাহাব উদ্দিন জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বাংলাদেশিদের বিএসএফ আটক করে এবং আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা ভোগের পর তাদের ফেরত দেওয়া হয়। ফেরত আসা ১৮ জনের তথ্য যাচাই শেষে গাংনী থানায় সোপর্দ করা হয়েছে।

পতাকা বৈঠকে ভারতের গান্দিনা বিএসএফ ক্যাম্পের এসি সুনিল কুমার যাদবসহ উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত আসা ব্যক্তিরা হলেন—

পটুয়াখালীর মেহেদী, চুয়াডাঙ্গার নুর জাহান, নড়াইলের ফরিদ শেখ, ঝিনাইদহের জিসান মণ্ডল ও সাইদুল ইসলাম, চাঁদপুরের খোকন বেপারী, সাতক্ষীরার রমাজেদা ঢালী, শামিম হোসেন, মিঠুন ঘোষ, খালিদা সরদার ও মিলন কুমার, রাজশাহীর আব্দুল কুদ্দুস, যশোরের আহমেদ আলী, মৌলভীবাজারের লিটন দেব, চট্টগ্রামের শুভ মজুমদার, ঢাকার স্বাধীন রাজবংশী, মাদারিপুরের মহিউদ্দিন ফকির ও কুষ্টিয়ার নাসিমা শেখ।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪