| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডাল-ভাত-সবজি জোগান এখন স্বপ্ন নিম্ন আয়ের মানুষের

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ০৭:৩৯:২৬:পূর্বাহ্ন  |  ১৫৪৪৩৭৮ বার পঠিত
ডাল-ভাত-সবজি জোগান এখন স্বপ্ন নিম্ন আয়ের মানুষের
ছবির ক্যাপশন: ডাল-ভাত-সবজি জোগান এখন স্বপ্ন নিম্ন আয়ের মানুষের

রিপোর্টার্স২৪ ডেস্ক :

অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হওয়ার পর থেকে হঠাৎই উত্তপ্ত হয়ে উঠেছে নিত্যপণ্যের বাজার। খুচরা পর্যায়ে সরবরাহ থাকলেও দামে আগুন, বিশেষত চাল, ডাল, তেল, সবজি ও মাছ-মাংসে।

গরিবের মোটা চাল এখন বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকা, সরু চাল ৮৫–৯০ টাকায়। মসুর ডাল পৌঁছে গেছে ১৫০ টাকায়। সবজির দামেও লাগাম নেই—বেগুন ১০০-১৪০ টাকা, টমেটো ১৪০ টাকা, গাজর ১৩০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙা, চিচিঙা, শসা, পটল, করলা সবই ৮০–১০০ টাকার ঘরে।

প্রতি ডজন ডিম ১৫০ টাকা, ব্রয়লার মুরগি কেজিপ্রতি ১৭০–১৮০ টাকা, গরুর মাংস ৭৫০–৮০০ টাকা এবং খাসির মাংস ১২০০ টাকার বেশি। মাছের বাজারেও চাপা উত্তাপ—চাষের রুই ৩৫০–৪২০, তেলাপিয়া ২২০–২৬০, পাঙাশ ২০০–২৫০ এবং নদীর চিংড়ি ১০০০ টাকার ওপরে।

এমন অবস্থায় নিম্ন আয়ের মানুষের জন্য ডাল-ভাত-সবজি জোগাড়ই এখন স্বপ্ন। ভ্যানচালক হাবিবুল্লাহর ভাষায়, “চাল-ডাল কিনতেই টাকায় টান পড়ে, সবজি কেনা কঠিন হয়ে যায়।” মধ্যবিত্তরাও বাজার সামলাতে গিয়ে দাওয়াত-আপ্যায়ন বাদ দিচ্ছেন।

ভোক্তা অধিকার সংগঠন ক্যাবের নেতা এসএম নাজের হোসাইন বলেন, ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়ালেও সরকারের পক্ষ থেকে কোনো স্থায়ী পদক্ষেপ দেখা যায় না। বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারি জরুরি। তবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল দাবি করেছেন, প্রতিদিন বাজারে অভিযান চলছে, অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি শুধু খাদ্যতালিকাই সংকুচিত করছে না, প্রভাব ফেলছে শিক্ষা, চিকিৎসা ও যাতায়াতসহ অন্যান্য খরচেও। ফলে সাধারণ মানুষের জীবনযুদ্ধ দিন দিন আরও কঠিন হয়ে উঠছে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪