| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ০৮:২৪:৩৭:পূর্বাহ্ন  |  ১৪৪৭৮৯৫ বার পঠিত
চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা
ছবির ক্যাপশন: চুয়াডাঙ্গায় দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা

চুয়াডাঙ্গা প্রতিনিধি :  

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথুলী গ্রামে দুই ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উথুলী গ্রামের মাঝের পাড়ার মৃত খোদা বক্স মণ্ডলের দুই ছেলে আনোয়ার (৫৫) ও হামজা (৪৫)।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ওয়াহিদ মাহমুদ রবিন এ তথ্য নিশ্চিত করে বলেন, দুজনকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। একজন চিকিৎসাধীন অবস্থায় এবং একজন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন, প্রতিবেশীদের সঙ্গে গরু কেনাবেচা নিয়ে পূর্বে থেকে বিরোধ চলে আসছিল। এরই জেরে সকালে একটি মাঠের মধ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। মরদেহ হাসপাতালে আছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।


এস


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪