| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ০৮:২৯:৩৩:পূর্বাহ্ন  |  ১৫৩১৪২১ বার পঠিত
শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২
ছবির ক্যাপশন: শিবগঞ্জে ট্রাকের ধাক্কায় নিহত ২

বগুড়া প্রতিনিধি :

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আলুবোঝাই দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে পাথরবোঝাই ট্রাক ধাক্কা দিলে চালক ও হেলপার নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৫টার দিকে রংপুর–বগুড়া মহাসড়কের দেউলী ইউনিয়নের পাকুরতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার পাতালকান্দী গ্রামের মিনহাজ (৩৫), যিনি পাথরবোঝাই ট্রাকের চালক ছিলেন, এবং একই এলাকার হেলপার ইমরান।

হাইওয়ে পুলিশ জানায়, রংপুরগামী একটি আলুবোঝাই ট্রাক (ঢাকা-মেট্রো-ট-২৪-৬৪৩৯) পাকুরতলায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে পাথরবোঝাই ট্রাক (চট্ট-মেট্রো-ট-১২-০৫৪৬) ধাক্কা দিলে চালক মিনহাজ ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত অবস্থায় হেলপার ইমরানকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

কুন্দারহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, ‘দাঁড়িয়ে থাকা ট্রাককে পেছন থেকে ধাক্কা দেওয়ায় এই দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪