| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

খেতে যাওয়ার’ জন্য ৩ কর্মকর্তা প্রত্যাহার, যা বলছে পুলিশ সদর দপ্তর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ১১:২১:৫১:পূর্বাহ্ন  |  ১৫১৪০২৬ বার পঠিত
খেতে যাওয়ার’ জন্য ৩ কর্মকর্তা প্রত্যাহার, যা বলছে পুলিশ সদর দপ্তর
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

সিনিয়র রিপোর্টার : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের ৩ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও ব্যাখ্যা দেওয়া হচ্ছে। যা বাংলাদেশ পুলিশের নজরে এসেছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বক্তব্য দেওয়া হয়েছে।

শনিবার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ পুলিশের ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে বলা হয়,‘দীর্ঘদিনের প্রচলিত রীতি মোতাবেক স্পর্শকাতর সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশের দায়িত্ব, কর্ম বণ্টন এবং বিশ্রাম সংক্রান্ত বিষয়সমূহ নির্দিষ্ট স্টেটমেন্ট অব পারপাস (এসওপি) দ্বারা নির্ধারিত হয়। সদস্যদের খাওয়া ও বিশ্রামের সুযোগ অবশ্যই দেওয়া হয়, তবে কর্তব্যরত সবাই একইসঙ্গে তা পায় না। এ সুযোগ পর্যায়ক্রমে দেওয়া হয়, যাতে দায়িত্ব পালন নিরবচ্ছিন্ন থাকে। বর্ণিত কর্মকর্তারা এসওপি অনুসরণ করেননি। সেজন্য প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

এর আগে শুক্রবার ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান, পরিদর্শক (অপারেশন) আব্দুল আলীম ও ডিউটি অফিসার এসআই মাসুদুর রহমানে প্রশাসনিক কারণ দেখিয়ে ক্লোজ করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সদর দপ্তর।

ডিএমপির একটি সূত্র জানায়, ডিএমপি কমিশনারের স্পষ্ট নির্দেশনা রয়েছে, কোনো থানা এলাকায় ক্ষমতাচ্যুত দলের মিছিল বা সমাবেশ হলে সংশ্লিষ্ট থানাকে তাৎক্ষণিকভাবে জবাবদিহির আওতায় আনা হবে।

এই নির্দেশনার পরিপ্রেক্ষিতে শুক্রবার জুমার নামাজের পর মোহাম্মদপুর এলাকায় সরেজমিন পরিদর্শনে যান ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম। পরিদর্শনের সময় তিনি দেখতে পান, আওয়ামী লীগ যেন মিছিল না করতে পারে এটা দেখার দায়িত্ব থাকলেও তারা নিজেদের দায়িত্ব পালনের পরিবর্তে খাওয়া ও বিশ্রামে ব্যস্ত ছিলেন। এরপর তাদের প্রত্যাহার করা হয়। 

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪