| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ৩৮০৮ মামলা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ১২:১০:০৩:অপরাহ্ন  |  ১৫৩৯০৬৯ বার পঠিত
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ৩৮০৮ মামলা
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার : রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে  গত দুইদিনে ৩ হাজার ৮০৮ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

শনিবার ডিএমপি জানায়, গত বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর ) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে ৪০৯ গাড়ি ডাম্পিং , ৪০টি গাড়ি রেকার ও ২৪৮৫ টি মামলা করে ট্রাফিক বিভাগ।

গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে  ২০২ গাড়ি ডাম্পিং, ১০২ টি গাড়ি রেকার ও ১৩২৩ টি মামলা করে ট্রাফিক বিভাগ। 

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪