| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নাটোরের লালপুরে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ০৬:৩৫:৫৮:পূর্বাহ্ন  |  ২৪১৩০০৬ বার পঠিত
নাটোরের লালপুরে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ব্যাটারি চালিত অটোর ধাক্কায় মোল্লা বক্স (৫৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে উপজেলার আড়বাব ইউনিয়নের ছোট বিলশলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোল্লা বক্স ওই একই গ্রামের মৃত শামসের প্রামানিকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মোল্লা বক্স বাড়ি থেকে বের হয়ে সদায় কিনতে মুদি দোকানে  যাচ্ছিলেন। স্থানীয় অটোচালক হান্টু মিয়ার তিন বছর বয়সী ছেলে ব্যাটারি চালিত অটোরিকশার উপর বসে খেলতে ছিল। খেলার ছলে হঠাৎ শিশুটি অটোর চাবি নিয়ে গাড়ি চালু করে গিয়ার হাত দিলে অটোটি মোল্লা বক্সকে সজোরে ধাক্কা দিলে রাস্তায় উপর পড়ে ছিটকে পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় ।

এ বিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, শিশুটি খেলার ছলে অটোর চাবি ঘুরালে এ দুর্ঘটনা ঘটে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪