শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ঝিনাইগাতী ও নালিতাবাড়ী উপজেলায় পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) শেরপুর জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট তরফদার মাহমুদুর রহমান ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং দুর্গতদের মাঝে শুকনো খাবার ও প্রয়োজনীয় সহায়তা তুলে দেন।
এ সময় শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান বলেন, দুর্যোগ মুহূর্তে সরকারের পক্ষ থেকে দুর্গত মানুষের পাশে থাকার এই কার্যক্রম অব্যাহত থাকবে।
রিপোর্টার্স২৪/ধ্রুব