| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোটকেন্দ্র দখলের সংস্কৃতি জনগণ আর বরদাস্ত করবে না: অ্যাডভোকেট হেলাল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ১৪:৩২:৪৩:অপরাহ্ন  |  ১৫১০১০০ বার পঠিত
ভোটকেন্দ্র দখলের সংস্কৃতি জনগণ আর বরদাস্ত করবে না: অ্যাডভোকেট হেলাল
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বরিশাল প্রতিনিধি : জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল-৫ আসনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল বলেন, ইসলামী সমাজ গড়তে হলে ইসলামী শাসন ব্যবস্থা জরুরী। দেশবাসী বলছেন সব দল দেখা হয়েছে, এবার জামায়াতে ইসলামীকে দেখতে চাই। তার অনেক যুক্তিক কারণ ইতিমধ্যে তারা অনুভব করেছেন।

শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে জাগুয়া কলেজ প্রাঙ্গণে বরিশাল মহানগরীর ২৫ নং ওয়ার্ড জামায়াতের নির্বাচনী প্রস্তুতি ও গণসংযোগ সভায় এসব কথা বলেন তিনি। 

তিনি আরও বলেন, সেই কারণে দেশে একটি পরিবর্তনের ছোঁয়া লেগেছে। যার প্রথমিক আলামত হলো দুটো বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন। ভয়ের কোন কারণ নেই কেননা ভোটকেন্দ্র দখলের দিন শেষ। কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণ তা শক্ত হাতে রুখে দিবে। 

অ্যাডভোকেট হেলাল বলেন, জনগণের দ্বারে দ্বারে গিয়ে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে। সকল প্রপাগাণ্ডা ও গুজবকে ময়দানে থেকে জনগণকে নিয়ে রুখে দিতে হবে। ভোটারদের মধ্যে জাগরণ সৃষ্টি করতে হবে। বিগত দিনে দেশের সবচেয়ে নির্যাতিত দল জামায়াত।  এখন সবচেয়ে মানবিক দল, জনবান্ধব দল ও দেশ প্রেমিক দল হিসেবে জনগণ দেখছে।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মহানগর জামায়াতের নায়েবে আমির প্রফেসর মাহমুদ হোসাইন দুলাল, মহানগর সেক্রেটারি মাওলানা মতিউর রহমান, কোতোয়ালি থানা (দক্ষিণ) আমির তারেকুল ইসলাম, থানা নায়েবে আমির অ্যাডভোকেট সালাউদ্দিন মাসুম, থানা সেক্রেটারি মাওলানা আ. রব। 

অনুষ্ঠানের সভাপত্বি করেন, ২৫ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইউনুস খান। জামায়াতের কয়েক’শ কর্মী ও সমর্থক এই সভায় অংশ নেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪