| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘প্রতি ৪ মাসে একবার একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ১৪:৪৩:১২:অপরাহ্ন  |  ১৪৪৬৬৭২ বার পঠিত
‘প্রতি ৪ মাসে একবার একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন’
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

বেনাপোল প্রতিনিধি: স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তের সন্ধানে বাংলাদেশ’র ৫ম বর্ষে পদার্পণ উপলক্ষে বেনাপোলে রক্তদান কর্মসূচি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে বেনাপোল মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘রক্ত মোরা করব দান, খুশি হবেন আল্লাহ মহান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সামাজিক ব্যক্তিত্ব মো.নুরুজ্জামান লিটন।

সংগঠনটির প্রতিষ্ঠাতা কাদের খান রাজের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় উপস্থিত ছিলেন বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি মোস্তাফিজ্জোহা সেলিম , রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাবের স্মৃতি আক্তার সোনিয়া, লাইফ কেয়ার ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. তারিক মাহমুদ আবির, স্বাস্থ্য সেবা ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডা. নওরিন পলি ও বেনাপোল মডার্ন ডায়াগনষ্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহীম শেখ রুবেল।

নুরুজ্জামান লিটন তার ব্যাক্তিগত একটি রক্তদানের ঘটনা জানিয়ে বলেন, ‘আমরা সবাই জানি, রক্ত হচ্ছে এমন এক উপাদান যা এখনো কৃত্রিমভাবে তৈরি করা যায় না, একজন মানুষের বিপদের সময়, দুর্ঘটনায়, জটিল অপারেশনে রক্তের প্রয়োজন হয়। সেই রক্ত একমাত্র একজন সুস্থ মানুষই দিতে পারে আরেকজন মানুষকে। ভেবে দেখুন, মাত্র ৫-১০ মিনিট সময় দিয়ে আপনি একজন মানুষের জীবন বাঁচাতে পারেন। এমন মহৎ কাজ ক’জন করতে পারে? অথচ রক্ত দিলে শরীর দুর্বল হয় না, বরং এটি শরীরের জন্য উপকারী। নতুন রক্ত কোষ তৈরি করে।’

তিনি আরো বলেন, ‘রক্ত দানে কোন ধর্ম, বর্ণ, জাতি বা দলীয় পরিচয়ের প্রয়োজন নেই—এটি মানবতার পরিচয়। প্রতি ৪ মাসে একবার একজন সুস্থ মানুষ রক্ত দিতে পারেন। আর যদি আমরা সবাই এই দায়িত্ব নিই, তাহলে কেউ রক্তের অভাবে মারা যাবে না।’

‘রক্তের সন্ধানে বাংলাদেশ’র ৫ম বর্ষপূর্তী স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৫ এ অংশ নেয় কালকিনি ব্লাড ডোনেশন সোসাইটি, ব্লাড কানেক্টেড গ্রুপ, স্বেচ্ছায় রক্তদান ফাউন্ডেশন কুষ্টিয়া, গুনাকরকাটি আজিজিয়া ব্লাড ডোনার ব্যাংক, ইচ্ছাপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন, সুজানগর ব্লাড ডোনার ক্লাব পাবনা, সূর্যদয় রক্তদান ফাউন্ডেশন পাবনা, কালিয়া উপজেলা ব্লাড ফাউন্ডেশন, মানবতা ব্লাড ফাউন্ডেশন, খোকসা ব্লাড ডোনার্স সোসাইটি, চৌগাছা পরিবার স্বেচ্ছাসেবী সংগঠন, হাতের ছোয়া রক্তদান ফাউন্ডেশন, খুলনা ব্লাড ব্যাংক, যশোর ব্লাড ব্যাংক, বালিয়াকান্দি ব্লাড ডোনার্স ক্লাব, সোনার বাংলা ব্লাড এন্ড ফুড ফাউন্ডেশন, পাংশা ব্লাড ডোনার্স যুব এসোসিয়েশন, বাংলাদেশের কথা, নড়াইল জেলা ব্লাড ব্যাংক, পরীমাতা ব্লাড ব্যাংক নলতা শরীফ, বন্ধুত্বের বাঁধণ ব্লাড ডোনেশন পাবনা, ফ্রেন্ডস সার্কেল ব্লাড ফাউন্ডেশন, রাজবাড়ী ব্লাড ডোনার্স ক্লাব, মানব উন্নয়ন ও রক্তযোদ্ধা, স্বেচ্ছায় রক্তদান মানবতার ফেরিওয়ালা ৬৪ জেলা, মানব সেবায় থাকতে চাই, শৈলকুপা ব্লাড ডোনার্স ক্লাব, ব্লাড ব্যাংক এন্ড ডোনার ক্লাব মাগুরা, বাংলাদেশ ব্লাড ডোনার সোসাইটি নামের স্বেচ্ছাসেবী সংগঠনগুলো।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪