কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কাপাসিয়ায় গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় গ্রামবাসির ধাওয়া খেয়ে নদীতে ঝাপ দিয়ে একজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার রাত তিনটার দিকে ঘটনাটি ঘটে গাজীপুরের কাপাসিয়া উপজেলার চরসনমানিয়া গ্রামে।নিহতের মরদেহ নরসিংদীর মনোহরদী থানায় নিয়ে গেছে বলে জানা যায়।
জানা গেছে, কাপাসিয়ার সালদৈ এলাকার কাদির মিয়ার ৩টি গরু চুরি করে পিকআপ দিয়ে নিয়ে যাওয়ার সময় উপজেলার সনমানিয়া খোকা মার্কেট এলাকায় টহলরত পুলিশ টের পেয়ে পিকআপটিকে ধাওয়া করে। পরে পিকআপটি পালিয়ে যাওয়ার সময় কাপাসিয়া ও মনোহরদী সীমান্ত হাতিরদিয়া বাজারের সেতুতে চোরদের পিকআপ আটকে যায়।
এ সময় চোরেরা পুলিশ ও এলাকাবাসীর উপস্থিতি টের পেয়ে পিকআপ ও চুরি করা গরু ফেলে ব্রহ্মপুত্র নদী সাতরে পালিয়ে যায়। নদী সাতারায়ে পালানোর সময় রাসেল মিয়া নামের একজনের মৃত্যু হয়।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন মন্ডল জানান, নিহতের সাথে একটি এনআইডি কার্ড পাওয়া গেছে। যেখানে নাম লেখা রয়েছে রাসেল মিয়া, বাবার নাম ফিরোজ মিয়া এবং গ্রাম চিনিশপুর নরসিংদী। তবে নরসিংদীর মনোহরদী থানায় মরদেহ নিয়ে গেলে মরদেহের ছবি ও ফিঙ্গার যাচাই করে পাওয়া গেছে মৃত ব্যক্তির নাম রুবেল মিয়া, পিতা মৃত হাফিজ। বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নলবাইদ চরপাড়া এলাকায়। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও নরসিংদীর বিভিন্ন থানায় ৫টি মামলা রয়েছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জয়নাল আবেদীন মন্ডল বলেন, গত রাতে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশ ও গ্রামবাসি গরু সহ একটি পিকআপ জব্দ করা হয়েছে। তবে মারা যাওয়া ব্যক্তি চোর কিনা নিশ্চিত নয় বলে জানান ওসি।
নরসিংদী মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. দুলাল আকন্দ বলেন, নিহত ব্যক্তির নাম রুবেল মিয়া। সে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার নলবাইদ চরপাড়া এলাকার হাফিজের ছেলে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব