| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কৃষকদলকে শক্তিশালী করতে ঐক্যের তাগিদ রিতার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ১৫:৩২:১৩:অপরাহ্ন  |  ১৫৪২৯৩২ বার পঠিত
কৃষকদলকে শক্তিশালী করতে ঐক্যের তাগিদ রিতার
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জে জাতীয়তাবাদী কৃষকদলের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলা পরিষদের অডিটোরিয়ামে এ সভা হয়।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘কৃষকদলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে। একই সঙ্গে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, কৃষকের ন্যায্যমূল্য আদায়ের সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনে কৃষকদলের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন।’

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘কৃষকদলের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। কোনোভাবেই এমন কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যাতে দলের সুনাম ক্ষুণ্ণ হয়। বালু মহল বা ঘাট দখলের মতো অনৈতিক কাজ থেকে সবাইকে বিরত থাকতে হবে। দলের সুনাম রক্ষা করা সবার নৈতিক দায়িত্ব।’

সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষক দলের সভাপতি গোলাম কিবরিয়া সাঈদ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আব্দুস সালাম বাদল। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আ.ত.ম জহির আলম খান লদি, অ্যাডভোকেট নুরতাজ আলম বাহার, নাসির উদ্দিন আহমেদ যাদু প্রমুখ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪