| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সুবর্ণচরে পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২০, ২০২৫ ইং | ১৬:২০:৫৭:অপরাহ্ন  |  ১৫৩৯০১৯ বার পঠিত
সুবর্ণচরে পানিতে ডুবে   ৩ বছরের শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচরের ৫নং জুবিলী ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নানার বাড়ি পুকুরের পানিতে ডুবে রাফাত (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  শনিবার দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। রাফাত ওই এলাকার দলিল লেখক মুজাহিদুল ইসলাম সুমনের পুত্র ।

পরিবারের সদস্যরা জানান, দুপুরে বাড়ির পাশে খেলা করার সময় সবার অগোচরে শিশুটি পুকুরে পড়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে উদ্ধার করে স্থানীয় সময় সুবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

৫নং জুবিলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খলিল বলেন, এ ধরনের ঘটনা আমাদের সবাইকে সতর্ক করে দেয়। শিশুদের প্রতি আরও নজরদারি বাড়ানো উচিত।

চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ঘটনার খবর পেয়ে আমরা খোঁজ-খবর নিয়েছি।  পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪