| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অটোরিকশায় বাসের ধাক্কায় বাবা নিহত, ছেলে হাসপাতালে

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ০০:২৬:৩২:পূর্বাহ্ন  |  ২৪০৭৫২৭ বার পঠিত
অটোরিকশায় বাসের ধাক্কায় বাবা নিহত, ছেলে হাসপাতালে
ছবির ক্যাপশন: অটোরিকশায় বাসের ধাক্কায় বাবা নিহত, ছেলে হাসপাতালে/সংগৃহীত ছবি

নাটোর প্রতিনিধি :

নাটোরে ব্যাটারিচালিত অটোরিকশায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একজন নিহত ও একজন আহতের খবর পাওয়া গেছে। আজ রবিবার ভোর ৫টার দিকে নাটোর শহরের ছায়াবানী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মজনু মিয়া। তিনি বানাতিপাড়া উপজেলার তমালতলা এলাকার মফিজ আলীর ছেলে।

এ ঘটনায় আহত রাব্বি (১৫) নিহতের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, মজনু ও তার ছেলে রাব্বি নাটোর সদর উপজেলার পাটুল এলাকা থেকে মাছ কিনে বিক্রির জন্য নাটোর শহরের নিচা বাজারে আসছিলেন। তাদের বহনকারী ব্যাটারিচালিত অটোরিকশাটি ছায়াবানী সিনেমা হল মোড়ে ওঠার সময় ঢাকা থেকে দ্রুতগামী যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে মজনু মিয়া ও রাব্বি গুরুতর আহত হয়।

স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মজনুকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত রাব্বিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করে।

নাটোর থানার ওসি মাহবুবুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪