| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ০৬:২৮:৪৮:পূর্বাহ্ন  |  ১৫০৭০৯৮ বার পঠিত
বগুড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে স্কুলছাত্র নিহত
ছবির ক্যাপশন: বিজয় /সংগৃহীত ছবি

বগুড়া প্রতিনিধি :

বগুড়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে মো. বিজয় (১৫) নামের এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পাওয়া গেছে। গতকাল শনিবার (২০ সেপ্টেম্বর) রাত ১১টায় শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত বিজয়ের বগুড়া সদর উপজেলার কামারগাড়ী এলাকার রেজাউলের ছেলে। সে বগুড়ার করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বিজয় দ্রুত গতিতে মোটরসাইকেল চালাচ্ছিল। শাজাহানপুর উপজেলার শাকপালা এলাকায় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে পরে গিয়ে সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বগুড়ার শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিক্ষার্থীর মরদেহ বর্তমানে শজিমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪