| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভারতে যাওয়ার সময় চুনারুঘাট সীমান্তে ৫ বাংলাদেশি আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ০৬:৪৫:১৫:পূর্বাহ্ন  |  ১৫১৯৩৯৯ বার পঠিত
ভারতে যাওয়ার সময় চুনারুঘাট সীমান্তে ৫ বাংলাদেশি আটক
ছবির ক্যাপশন: ভারতে যাওয়ার সময় চুনারুঘাট সীমান্তে ৫ বাংলাদেশি আটক

চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বাংলাদেশি ৫ নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ রবিবার (২১ সেপ্টেবর) ভোররাতে হবিগঞ্জ ৫৫ বিজিবি’র চুনারুঘাট গুইবিল বিওপির একটি টহল দল সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।

আটকরা হলেন- কিশোরগঞ্জ জেলার ভিলবকসাই গ্রামের অবনী কান্ত দাসের ছেলে সমর কান্ত দাস (২৬), সুনামগঞ্জ জেলার গোযানী গ্রামের রজলাল শুক্রমনি দাসের ছেলে জহুর লাল দাস (৭১), হবিগঞ্জ জেলার মামুদপুর গ্রামের জীবন চন্দ্র দাসের ছেলে সত্যন্দ্র দাস (৫৮) ও তার স্ত্রী লক্ষী রাণী দাস ( ৫২), মেয়ে উতোমা দাস (২২)। আটকদের চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়েছে।

হবিগঞ্জ জেলার ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত শুক্রবার (১৯ সেপ্টম্বর) চুনারুঘাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় আরো ৬ বাংলাদেশিকে আটক করে বিজিবি।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪