| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত দলগুলোর : প্রেস সচিব

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ০৮:৩৫:০০:পূর্বাহ্ন  |  ১৫০৬৬৯৬ বার পঠিত
পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত দলগুলোর : প্রেস সচিব
ছবির ক্যাপশন: পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত দলগুলোর : প্রেস সচিব

রিপোর্টার্স২৪ ডেস্ক : পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন, এর সিদ্ধান্ত রাজনৈতিক দলগুলোই নেবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সরকারের এ বিষয়ে কম কথা বলাই ভালো।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টারের এক সম্মেলন কক্ষে গবেষণা সংস্থা ‘ইনোভেশন’-এর জরিপের ফলাফল উপস্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

নির্বাচনের জরিপ প্রসঙ্গে প্রেস সচিব বলেন, ‘জরিপের পরিসংখ্যানই বলছে সরকারের ওপর জনগণের আস্থা আছে। জরিপে ৯৫ শতাংশ মানুষ ভোট দিতে চাওয়া মানে সামনের নির্বাচন হবে ইনক্লুসিব নির্বাচন। বাংলাদেশের কারও সাধ্য নেই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। সবাই ভোট দিতে এলে ভোটটা ভালো হতে বাধ্য।’

এর আগে, এদিন আসন্ন নির্বাচন ঘিরে সংস্থাটি একটি জরিপ প্রকাশ করে। সেখানে উল্লেখ করা হয়, দেশের ৫৬ শতাংশ মানুষই এখনো পিআর সিস্টেম সম্পর্কে জানেন না। পিআর পদ্ধতি চান ২১.৮ শতাংশ এবং চান না ২২.২ শতাংশ।

তাদের মধ্যে ৬৯.৯ শতাংশের মতে, একটি অন্তর্বর্তীকালীন সরকারই নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। তবে জরিপে দেখা গেছে, ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে নির্বাচনী আয়োজনের সক্ষমতা নিয়ে তুলনামূলকভাবে কম ইতিবাচক মনোভাব রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪