| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাইলস্টোন ট্র্যাজেডি : হাসপাতাল থেকে ছাড়পত্র পেল আরও দুই শিক্ষার্থী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ০৮:৪৯:২০:পূর্বাহ্ন  |  ১৫১৭৯৩৬ বার পঠিত
মাইলস্টোন ট্র্যাজেডি : হাসপাতাল থেকে ছাড়পত্র পেল আরও দুই শিক্ষার্থী
ছবির ক্যাপশন: মাইলস্টোন ট্র্যাজেডি : হাসপাতাল থেকে ছাড়পত্র পেল আরও দুই শিক্ষার্থী

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আরও দুই শিক্ষার্থীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। ওই দুই শিক্ষার্থী হলেন- ষষ্ঠ শ্রেণীর ছাত্র নিলয় (১৩) ও পঞ্চম শ্রেণীর ছাত্রী রুপি বড়ুয়া (১০)।

ডা. শাওন বিন রহমান জানান, উত্তরায় বিমান বিধ্বস্তের ঘটনায় আজ আরও দুই শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। তাদের মধ্যে নিলয়ের শরীরের ২৫ শতাংশ দগ্ধ এবং রুপি বড়ুয়ার শরীরের ২০ শতাংশ ফ্লাইম বার্ন হয়েছিল। এই ঘটনায় বর্তমানে আমাদের এখানে ৮ জন ভর্তি আছে। ২৮ জনকে এখন পর্যন্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া আমাদের হাসপাতালে এই ঘটনায় ২০ জনের মৃত্যু হয়েছিল।

প্রসঙ্গত, গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের স্থায়ী ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে অনেক শিক্ষার্থী-শিক্ষক হতাহত এবং দগ্ধ হন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪