| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্য

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ০৮:৫৭:৫৭:পূর্বাহ্ন  |  ১৫০৭২২৮ বার পঠিত
বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্য
ছবির ক্যাপশন: বাউফলে গলায় কলা আটকে শিশুর মৃত্য

বাউফল প্রতিনিধি :

বাউফলে মোতালেব (০৪) নামের এক শিশু কলা খাওয়ার সময় গলায় আটকে মারা গেছে।

রবিবার দুপুর ১২টার সময় উপজেলার নাজিরপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। নিহত মোতালেব ওই ইউপির বড় ডালিমা গ্রামের ৭নং ওয়ার্ডের সোহেল প্যাদার ছেলে। 

স্থানীয়রা জানান, দুপুর ১২টার সময় দুই ভাই বোন মরিয়ম (৭) ও মোতালেব ( ৪বছর ) কলা খাওয়ার পাশাপাশি বাড়ীর উঠানে খেলা করছিলো। হঠাৎ মোতালেব বমি করে অসুুস্থ্য হয়ে পড়ে।

মা নাসরিন আক্তার বলেন, আমার তিন মেয়ের পরে ছেলে। ছোট দুই ভাই বোনকে কলা খেতে দিয়েছিলাম। এর পরে আর কিছু বলতে পারিনা। 

নিহতের চাচা সাদ্দাম হোসেন বলেন, মোতালেব  অসুস্থ্য হয়ে পড়লে মোটর সাইকেলযোগে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ওই সময় হা করে নিশ্বাস নিয়েছিলো। জরুরি বিভাগে নিয়ে আশার পর সে মারা যায়।

জরুরি বিভাগের চিকিৎসক ডা. গোলাম মুস্তাহিদ তাসরিফ বলেন, শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে দ্রুত ইসিজি করি। এরপরেই নিশ্চিত হই শিশুটি মারা গেছে। 

বাউফল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বলেন, এ বিষয়ে হাসপাতাল থেকে কিছু জানায়নি। খোঁজ নেওয়া হচ্ছে। 



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪