| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২১, ২০২৫ ইং | ১১:৩৩:৩২:পূর্বাহ্ন  |  ১৫০০১৪৭ বার পঠিত
শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার ২১ সেপ্টেম্বর শেরপুর জেলা পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে জেলা পুলিশের উদ্যোগে সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে শেরপুরকল্যাণ সভায় সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল)  আফসান-আল-আলম এর সঞ্চালনায় পবিত্র ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। জেলার সকল পুলিশ সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে বিগত কল্যাণ সভায় গৃহীত সিদ্ধান্তগুলোর বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

চলতি মাসে আবেদনের প্রেক্ষিতে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যার কল্যাণমূলক সিদ্ধান্ত গ্রহণ ও কর্মক্ষেত্রে সম্মুখীন হওয়া সুবিধা-অসুবিধা এবং সমস্যাগুলো বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা পুলিশ সুপার মহোদয়ের কাছে তুলে ধরেন।

জেলা পুলিশ সুপার সকলের বক্তব্য শোনেন ও সমস্যা সমাধানের লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি গঠনমূলক আলোচনা করে  সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। 

পাশাপাশি আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নিরবচ্ছিন্ন নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বিশেষ গুরুত্বারোপ করেন।  তিনি পূজার অনুষ্ঠান চলাকালীন সময় যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য প্রতিটি পূজা মণ্ডপে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে সুচারুভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময়  সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল)  আফসান-আল-আলম, মেডিকেল অফিসার ডঃ শিবলী সামিউল তুষার, সকল থানার অফিসার ইনচার্জ  ইন্সপেক্টর (তদন্ত)'গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪