সিনিয়র রিপোর্টার : রাষ্ট্রদূত পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর দুই কর্মকর্তা। তাদের রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রোববার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
নিয়োগ পাওয়া দুই কর্মকর্তা হলেন- সেনাবাহিনীর মেজর জেনারেল কবীর আহাম্মদ এবং বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন।
প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগের জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব