সিনিয়র রিপোর্টার : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ব্যানারে ঢাকা শহরের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন, অর্থায়ন ও লোক সরবরাহের অভিযোগ রয়েছে।
সোমবার ডিএমপি জানায়, গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী লীগ নেতা আবুল হাসনাত আব্দুল্লাহর ঘনিষ্ঠ সহচর ও উজিরপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য মো. কামাল হোসেন (৪৮), কদমতলী ৫৩ নম্বর ওয়ার্ড যুবলীগ কর্মী মো. মনির হোসেন (৪৬), আওয়ামী লীগ কর্মী মো. জামাল হোসেন (৪০), ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মো. রনি (৩৫), নোয়াখালী জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং নোয়াখালী পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল ওয়াদুদ পিন্টু (৬৪) এবং গাজীপুর ১ নম্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও হাইমচর থানা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান গাজী (৬২)।
রিপোর্টার্স২৪/ধ্রুব