| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২২, ২০২৫ ইং | ২১:৩৭:১২:অপরাহ্ন  |  ১৪৯৬৫৯৩ বার পঠিত
নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
ছবির ক্যাপশন: নিউইয়র্ক পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

স্থানীয় সময় সোমবার বিকেল ৩টায় নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টা ও তার সফরসঙ্গীদের বহনকারী এমিরেটসের একটি ফ্লাইট।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে রোববার দিনগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটযোগে নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হন ড. মুহাম্মদ ইউনূস।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের, এনসিপির সদস্যসচিব আখতার হোসেন ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে তারা জাতিসংঘের সাধারণ অধিবেশনেও অংশ নেবেন এবং বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) আয়োজিত একটি শীর্ষ বিনিয়োগ সম্মেলনেও যোগ দেবেন।

রিপোর্টার্স২৪/সোহাগ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪