| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: ধর্ম উপদেষ্টা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৩, ২০২৫ ইং | ০৮:৩৮:৫০:পূর্বাহ্ন  |  ১৫১২৪৩৯ বার পঠিত
দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: ধর্ম উপদেষ্টা
ছবির ক্যাপশন: দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা করছে সরকার: ধর্ম উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রামে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ধর্ম উপদেষ্টা আ. ফ. ম. খালিদ হোসেন। মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে গোলপাহাড় কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন।

ধর্ম উপদেষ্টা বলেন, আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। প্রতিবছর পূজার সময় কিছু অনাকাঙ্ক্ষিত ও বিচ্ছিন্ন ঘটনা ঘটে।

তিনি আরও বলেন, কেউ যাতে কোনো ধরনের অঘটন ঘটাতে না পারে, সেই ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এ ছাড়াও বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন পরিষদের মাঝে ৫ কোটি টাকা অনুদান দেয়ার কথাও জানান ধর্ম উপদেষ্টা।



রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪