| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদির গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ০৫:২৬:২০:পূর্বাহ্ন  |  ১৪৯৩৩০৭ বার পঠিত
সৌদির গ্র্যান্ড মুফতির মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
ছবির ক্যাপশন: বাঁ দিকে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ডানে শেখ আবদুল আজিজ আল-শেখ। ছবি : সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক : 

সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ও কাউন্সিল অব সিনিয়র স্কলার্সের প্রধান শেখ আবদুল আজিজ আল-শেখের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে রিয়াদে ৮২ বছর বয়সে শেখ আবদুল আজিজ আল-শেখ ইন্তেকাল করেন।

শোকবার্তায় প্রধান উপদেষ্টা বলেন, শেখ আবদুল আজিজ আল-শেখের ইন্তেকালে মুসলিম উম্মাহ একজন প্রজ্ঞাবান আলেম ও ইসলামী চিন্তাধারার পথপ্রদর্শককে হারাল। ইসলাম ও জ্ঞানচর্চায় তার আজীবন নিষ্ঠা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে। মুসলিম বিশ্ব তার শূন্যতা গভীরভাবে অনুভব করবে।

শেখ আবদুল আজিজ আল-শেখ স্কলারলি রিসার্চ অ্যান্ড ইফতা এবং মুসলিম ওয়ার্ল্ড লিগের সুপ্রিম কাউন্সিলের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তার প্রজ্ঞা ও নেতৃত্বের জন্য তিনি বিশ্বব্যাপী সমাদৃত ছিলেন।

তিনি ১৯৬১ সালে রিয়াদের ইমাম মোহাম্মদ বিন সৌদ ইসলামিক ইউনিভার্সিটির শরিয়াহ কলেজে উচ্চশিক্ষা শুরু করেন এবং ১৯৬৫ সালে আরবি ও ইসলামিক শরিয়াহ বিষয়ে বিশেষ ডিগ্রি নিয়ে স্নাতক হন।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪