| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সহকারী জজ নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ০৯:৫৬:২৯:পূর্বাহ্ন  |  ১৫১০৫৭২ বার পঠিত
সহকারী জজ নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ১ নভেম্বর (শনিবার) ঢাকায় বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষাকেন্দ্রের নাম ও বিস্তারিত সময়সূচি কমিশনের ওয়েবসাইট  ও দৈনিক পত্রিকায় এবং কেন্দ্রভিত্তিক আসনবিন্যাস কমিশনের ওয়েবসাইটে যথাসময়ে প্রকাশিত হবে।

অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমাদান শুরু হয় ১ সেপ্টেম্বর এবং আবেদন শেষ হবে ৩০ সেপ্টেম্বর। সব প্রার্থীকে ১০০ নম্বরের এমসিকিউ পদ্ধতিতে প্রাথমিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। প্রতিটি এমসিকিউর মান হবে ১ (এক) নম্বর। তবে প্রতিটি এমসিকিউর ভুল উত্তরের জন্য শূন্য দশমিক ২৫ নম্বর কর্তন করা হবে। সব প্রার্থীকেই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের প্রাক্–যোগ্যতা হিসেবে প্রাথমিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

আইন বিষয়ের ওপর প্রশ্ন করা হবে। প্রাথমিক পরীক্ষায় পাওয়া নম্বর কোনো প্রার্থীর লিখিত বা মৌখিক পরীক্ষায় পাওয়া নম্বরের সঙ্গে যোগ করা হবে না। এ পরীক্ষা–সম্পর্কিত বিস্তারিত তথ্য কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত ‘তথ্য, নির্দেশনা ও বিস্তারিত সিলেবাস’ নামীয় পুস্তিকার প্রথম অধ্যায়ের ১৩ নম্বর অনুচ্ছেদে বর্ণিত আছে।

এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪