| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে আওয়ামী লীগের ২৪৪ নেতাকর্মী আটক

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ১০:৪৬:৩২:পূর্বাহ্ন  |  ১৫১৪৭৭০ বার পঠিত
রাজধানীতে  আওয়ামী লীগের ২৪৪  নেতাকর্মী আটক

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর বিভিন্ন এলাকায় ঝটিকা মিছিল করেছেন কার্যক্রম নিষিদ্ধ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসব মিছিল থেকে ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার বিকেলে ডিএমপি অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. নজরুল ইসলাম।

তিনি জানান, আজ রাজধানীল বিভিন্ন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ঝটিকা মিছিলের চেষ্টা চালায়।

এসব মিছিল থেকে এখন পর্যন্ত ২৪৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এতে গোয়েন্দা পুলিশ ও স্থানীয় জনতা সহায়তা করেছে।

আটক নেতাকর্মীদের কাছ থেকে ১৪টি ককটেল এবং ৬০টি ব্যানার উদ্ধার করেছে ডিএমপি পুলিশ।

এর আগেও এমন ঝটিকা মিছিল থেকে ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন নজরুল ইসলাম।


রিপোর্টার্স২৪/এসএন

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪