| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কাঠগড়ায় ‘ছাগলকাণ্ডের’ মতিউর ও সাদিক অ্যাগ্রোর ইমরানের খোশগল্প

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ১১:১৫:১৯:পূর্বাহ্ন  |  ১৫২৩৫৩৪ বার পঠিত
কাঠগড়ায় ‘ছাগলকাণ্ডের’ মতিউর ও সাদিক অ্যাগ্রোর ইমরানের খোশগল্প

সিনিয়র রিপোর্টার : ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এছাড়া অপর একটি মামলায় সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ সাব্বির ফয়েজ শুনানি শেষে এ আদেশ দেন। 

এদিন বেলা ১২টার দিকে ঢাকা মহানগর দায়রা জজ সাব্বির ফয়েজের আদালতে হাজির করা হয় মতিউরকে। এসময় আইনজীবীদের সঙ্গে কথা বলতে থাকেন তিনি। এরপরই দুদকের করা অবৈধ সম্পদ অর্জনের মামলায় মতিউর রহমানের জামিন চেয়ে শুনানি করেন আসামিপক্ষের আইনজীবী ওয়াহিদুজ্জামান (লিটন ঢালী)। শুনানি শেষে আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বিচারক।

এছাড়া, আদালতে কাঠগড়ায় রাখা বেঞ্চে মতিউর ও সাদিক অ্যাগ্রোর মালিক ইমরান হোসেন পাশাপাশি বসেন। এ সময় দুজনকেই বেশ কিছুক্ষণ হাসিমুখে খোশগল্প করতে দেখা যায়। প্রায় ১০ মিনিট ধরে বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা।

এদিকে অপর একটি মামলায় ইমরানকে গ্রেপ্তার দেখানোর আবেদনের ওপর শুনানি হয়। শুনানি শেষে আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন। 

জানা যায়, গত বছরের ১৫ ডিসেম্বর দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মতিউরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় এক কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়। এ ছাড়া আসামি অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জন করেন বলে এজাহারে উল্লেখ করা হয়। 

অন্যদিকে, সাদেক অ্যাগ্রোর ইমরান হোসেনের বিরুদ্ধে মামলায় অভিযোগ করা হয়েছে, তিনি অবৈধ প্রক্রিয়ায় কর্তৃপক্ষের ভুয়া অনুমোদনপত্র তৈরি করে প্রজননের অনুপযোগী ও আমদানি নিষিদ্ধ ব্রাহামা জাতের ১৫টি গরু আমদানি করেন।

সরকারি বিধি অনুযায়ী, এসব গরু সুলভ মূল্যে বাজারে বিক্রি করার কথা থাকলেও তা না করে নিলাম কমিটির মাধ্যমে নিলাম ছাড়াই রেকর্ডপত্রে জবাই দেখানো হয়। কিন্তু বাস্তবে গরুগুলো জবাই না করে তিনি দÐবিধি ও দুর্নীতি দমন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন।


রিপোর্টার্স২৪/ এসসি/

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪