| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রাজধানীতে চা দোকানের দখল নিয়ে মারামারি, দোকানির মৃত্যু

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৪, ২০২৫ ইং | ১১:২৪:১২:পূর্বাহ্ন  |  ১৪৯১৯৭৫ বার পঠিত
রাজধানীতে চা দোকানের দখল নিয়ে মারামারি, দোকানির মৃত্যু
ছবির ক্যাপশন: প্রতিকী ছবি

স্টাফ রিপোর্টার: রাজধানীর আগারগাঁও তালতলায় দোকান দখলকে কেন্দ্র করে লোহার পাইপের আঘাতে বাবলু মিয়া (৪০) নামে এক ব্যক্তির নিহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। তিনি ফুটপাতে চা-সিগারেটে বিক্রি করতেন।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে তালতলা জনতা হাউজিংয়ের গেটের সামনে এই ঘটনা ঘটে। 

গুরুতর অবস্থায় বাবলুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান তিনি।

বাবলুর বেয়াই আব্দুর রউফ জানান, বাবলুর বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তালতলা জনতা হাউজিংয়ে থাকতেন। জনতা হাউজিংয়ের গেটের সামনে ফুটপাতে চা সিগারেট বিক্রি করতেন।

রউফ জানান, পাশেই রুহুল আমিন নামে এক ব্যক্তির একটি টং দোকানে চা বিক্রি করতেন বাবলুর মা। কিছুদিন আগে সেই দোকানটি দখল হয়ে যায়। গতরাতে সেই দোকানকে কেন্দ্র করে বাবলু এবং দোকানের বর্তমান মালিক রুহুল আমিনের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে রুহুল আমিন লোহার পাইপ দিয়ে বাবলুর মাথায় আঘাত করেন। এ ছাড়া তাঁর ছোট দুই ভাই বুলবুল, মকিদুল ও বেয়াই মাহতাবকেও মারধর করে আহত করা হয়।

আহত অবস্থায় তাঁদের প্রথমে আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়। সেখানে থেকে বাবলুকে রাতে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করা হয়। রাতে চিকিৎসাধীন তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি শেরেবাংলা নগর থানা-পুলিশকে জানানো হয়েছে।


রিপোর্টার্স২৪/ এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪