| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে ৭ জন হত্যা

ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৫, ২০২৫ ইং | ০৫:৫৪:১৮:পূর্বাহ্ন  |  ১৫০৩২২৩ বার পঠিত
ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল
ছবির ক্যাপশন: ট্রাইব্যুনালে ইনুর বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

রিপোর্টার্স২৪ ডেস্ক : জুলাই আন্দোলনে কুষ্টিয়াতে ৭ জন হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত প্রতিবেদন দাখিল করেছে প্রসিকিউশন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এই তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। হাসানুল হক ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মোট ৮ অভিযোগ এনেছে তদন্ত সংস্থা। প্রসিকিউশন বলছে, তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের প্রাথমিক প্রমাণ মিলেছে।

গত বছরের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে বিভিন্ন মামলায় কারাগারে সাবেক এই মন্ত্রী। আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন তিনি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান হাসানুল হক ইনু।


রিপোর্টার্স২৪/ঝুম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪