| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ৬

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ০৪:১৮:২৭:পূর্বাহ্ন  |  ১৫২৩০১৪ বার পঠিত
উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ৬
ছবির ক্যাপশন: উত্তরায় বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর নিষিদ্ধ ছাত্রলীগের হামলা, আহত ৬

রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর উত্তরায় বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে উত্তরা ১৮ নম্বর সেক্টরের কেন্দ্রীয় খেলার মাঠসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

মোবাইল ফোনে ধারণ করা একটি ফুটেজে দেখা যায়, একদল লোক দেশীয় অস্ত্র দিয়ে কয়েকজনকে বেধড়ক পেটাচ্ছে। পরে নিশ্চিত হওয়া যায়, হামলার শিকাররা সবাই বৈষম্যবিরোধী আন্দোলনে যুক্ত শিক্ষার্থী।

আহতদের অভিযোগ, এর আগেই বিভিন্ন মাধ্যমে তাদের হুমকি দেওয়া হচ্ছিল। তারা দাবি করেন, হামলার পেছনে ছাত্রলীগের নেতাকর্মীরাই জড়িত। এ ঘটনায় দ্রুত দায়ীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানিয়েছেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।

ঘটনার পর রাতভর আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ভোর সাড়ে ৪টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে সঙ্গে নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তারা হামলাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪