| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেপ্টেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহে ১৭ শতাংশ বৃদ্ধি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ০৫:২৪:০৬:পূর্বাহ্ন  |  ১৫২১৭৭২ বার পঠিত
সেপ্টেম্বরের ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহে ১৭ শতাংশ বৃদ্ধি
ছবির ক্যাপশন: রেমিট্যান্স | ছবি: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক :

সেপ্টেম্বর মাসের প্রথম ২৪ দিনে রেমিট্যান্স প্রবাহ ১৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ হাজার ২৩৪ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সবশেষ এ তথ্য জানানো হয়েছে।

গত বছর একই সময়ে দেশের রেমিট্যান্স প্রবাহ ছিল ১ হাজার ৯০৯ মিলিয়ন মার্কিন ডলার।

চলতি অর্থবছরের সামগ্রিক হিসেবেও রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ২০২৫ সালের জুলাই থেকে বুধবার (২৪ সেপ্টেম্বর) পর্যন্ত প্রবাসীরা মোট ৭ হাজার ১৩৪ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স দেশে পাঠিয়েছেন, যা গত অর্থবছরের একই সময়ে ছিল ৬ হাজার ৪৫ মিলিয়ন মার্কিন ডলার।



এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪