| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুশইনের শঙ্কায় সীমান্তে পাহারায় গ্রামবাসী

reporter
  • আপডেট টাইম: মে ১৬, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৮৬৬৪০৭ বার পঠিত
পুশইনের শঙ্কায় সীমান্তে পাহারায় গ্রামবাসী
ছবির ক্যাপশন: পুশইনের শঙ্কায় সীমান্তে পাহারায় গ্রামবাসী

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : 

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শঙ্কায় ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিজিবির সঙ্গে সীমান্তে পাহারায় ছিল গ্রামবাসী। শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ৩টা থেকে বিজয়নগরের বিষ্ণুপুর বিওপি, সিঙ্গারবিল বিওপির অধিনস্থ নয়াবাদী ও নলগড়িয়া এলাকায় পাহারা চলে।

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাব্বার আহমেদ জানান, বিবিসির সংবাদ অনুযায়ী ভারতের আগরতলায় মানুষ নিয়ে আসা হয়েছে বাংলাদেশে পুশইন করতে। যেহেতু আমাদের সীমান্ত কাছাকাছি, তাই পুশইন হতে পারে এমন শঙ্কা ছিল। আমাদের টহল জোরদার করা হয়েছে। আমরা পুশইন কোনোভাবেই করতে দেবো না।

তিনি আরও বলেন, আমাদের সঙ্গে স্থানীয় সাধারণ জনগণ নিজ উৎসাহে সীমান্তে পাহারায় অংশগ্রহণ করেছিলেন। সবাই সারারাত সতর্ক ছিলেন। তবে পুশইন করা হয়েছে এমন কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।


.

রিপোর্টার্স২৪/এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪