| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৬, ২০২৬ ইং | ১৭:০৩:১৮:অপরাহ্ন  |  ২০২ বার পঠিত
সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দিচ্ছে বিরোধী দল: রিজভী

রিপোর্টার্স২৪ ডেস্ক: সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে বিরোধী দল প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস নিয়ে সরকারের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ায় এক যুবকের বিরুদ্ধে প্রশাসন আইনি ব্যবস্থা নিয়েছে। কারণ এ ধরনের বক্তব্য অপরাধের পর্যায়ে পড়ে। কিন্তু বিরোধী দল ওই পদক্ষেপকে সমর্থন না করে তাকে ছেড়ে দেওয়ার দাবি জানাচ্ছে। এর মাধ্যমে তারা অন্যায় ও অবৈধ পন্থাকে উৎসাহিত করছে। সমাজে ঘৃণা ও অসভ্য কথাবার্তাকে প্রশ্রয় দেওয়া হচ্ছে, যা অত্যন্ত নিন্দনীয়।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন রিজভী।

রিজভী বলেন, সরকারপ্রধান ও তার পরিবারের সদস্যদের নিয়ে যে ধরনের বক্তব্য দেওয়া হয়েছে, তা কোনোভাবেই সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়।

বিরোধী দলের উদ্দেশে তিনি বলেন, সংসদের ভেতরে ও বাইরে সরকারের সমালোচনা করার সুযোগ রয়েছে। সরকারের ভুলত্রুটি তুলে ধরতে পারেন, বিভিন্ন নীতি ও সিদ্ধান্তের সমালোচনা করতে পারেন। কিন্তু এসব গণতান্ত্রিক পথের পরিবর্তে ভিন্ন পন্থা অবলম্বন করা হচ্ছে।

তিনি বলেন, দেশে গণতন্ত্রের যে কাঠামো তৈরি হয়েছে এবং যে গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠতে শুরু করেছিল, সেটিকে বিনষ্ট করার একটি চক্রান্ত চলছে।

সরকারের গত ছয় মাসের কর্মকাণ্ড নিয়ে বিরোধী দলের সমালোচনার প্রসঙ্গ তুলে রিজভী বলেন, বিরোধী দলের দাবি, গত ছয় মাসে সরকার সব ক্ষেত্রেই ব্যর্থ হয়েছে। কিন্তু দায়িত্ব নেওয়ার সময় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ছিল। গত কয়েক মাসে সেই রিজার্ভ আড়াই গুণ বেড়েছে।

তিনি আরও বলেন, সরকারের দায়িত্ব নেওয়ার সময় দেশের অর্থনৈতিক পরিস্থিতি ছিল চ্যালেঞ্জপূর্ণ। তবে দায়িত্ব গ্রহণের পর কয়েক মাসে রিজার্ভসহ অর্থনীতির বিভিন্ন সূচকে পরিবর্তন এসেছে বলে দাবি করেন তিনি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪