| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গাপূজায় সারা দেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ০৮:০২:৪৭:পূর্বাহ্ন  |  ১৫২০৪৮৩ বার পঠিত
দুর্গাপূজায় সারা দেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন
ছবির ক্যাপশন: দুর্গাপূজায় সারা দেশে র‍্যাবের ২৮১ টহল দল মোতায়েন

রিপোর্টার্স২৪ ডেস্ক : হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)। যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি এবং টহল কার্যক্রম বৃদ্ধি করেছে। 

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার দুর্গাপূজায় সারা দেশে ৩১ হাজার ৫২৬টি পূজামণ্ডপ আছে। পূজাকে কেন্দ্র করে আগামী ৩ অক্টোবর পর্যন্ত নিরাপত্তা জোরদার করতে ব্যাটালিয়নগুলোর নিজ নিজ কর্মএলাকায় পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন থাকবে।

এতে আরো বলা হয়, ২৫ সেপ্টেম্বর থেকে দুর্গাপূজাকে কেন্দ্র যেকোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীতে র‌্যাবের ৯৪টিসহ সারা দেশে ২৮১টি টহল দল মোতায়েন আছে। ব্যাটলিয়নগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে তাদের অধিক্ষেত্রে স্থানীয় পূজা কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কাজ করছে। র‌্যাব সদর দপ্তর সার্বিক কার্যক্রম সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছে।

দুর্গাপূজাকে কেন্দ্র্র করে বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার লক্ষ্যে কেউ নাশকতার চেষ্টা করছে, এমন কোন তথ্য পেলে তা র‌্যাবকে জানাতে অনুরোধ করা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

এছাড়া, দুর্গাপূজাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো সহযোগিতার জন্য র‌্যাব কন্ট্রোল রুম এবং প্রতিটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪