রিপোর্টার্স২৪ ডেস্ক : রাজধানীর সবুজবাগ থানার উত্তর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে ককটেলসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাকিব হোসেন (২৭) এবং মাহাবুব (২০)।
সবুজবাগ থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সবুজবাগের উত্তর বাসাবো প্রেসের গলির পরিত্যক্ত একটি কক্ষ থেকে ককটেলসহ রাকিব ও মাহাবুব নামের দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাকিব হোসেনের বিরুদ্ধে সবুজবাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
রিপোর্টার্স২৪/আয়েশা