| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শেরপুর সীমান্তে মাদক জব্দ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৬, ২০২৫ ইং | ১১:৫৮:৫৩:পূর্বাহ্ন  |  ১৫০২০২৭ বার পঠিত
শেরপুর সীমান্তে মাদক জব্দ
ছবির ক্যাপশন: ছবি সংগৃহীত

শেরপুর প্রতিনিধি: শেরপুর সীমান্তে রাতভর অভিযানে ভারতীয় মাদক ও বিপুল পরিমান কসমেটিক্স সামগ্রী আটক করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন(৩৯ বিজিবি)। 

শেরপুর জেলার শ্রীবর্দী ও নালিতাবাড়ী উপজেলাধীন রাজাপাহাড় ও রঙ্গনপাড়া ও শেরপুরের নালিনতাবাড়ী সংলগ্ন ময়মনসিংহের  হালুয়াঘাট উপজেলাধীন সীমান্তবর্তী এলাকা কাতলমারী  নামক স্থান দিয়ে চোরাকারবারীরা অভিনব পন্থায় ভারতীয় মদ, ফেন্সিডিল, জনসন বেবি শ্যাম্পু, পন্ডস ফেসওয়াশ এবং নেভিয়া সফট ক্রিম পাচারের চেষ্টা করে।

এসময় বিজিবির পৃথক পৃথক অভিযানে ১৬ বোতল ভারতীয় মদ,৮৭ বোতল ফেন্সিডিল, জনসন বেবি শ্যাম্পু ১৪২০ পিস, পন্ডস ফেসওয়াশ ১৬৮০ পিস এবং ৯৬০ পিস নেভিয়া সফট ক্রিম আটক করতে সক্ষম হয়। আটককৃত মাদক ও চোরাচালানী মালামালের মূল্য  অন্তত ১২ লক্ষ ৭৬ হাজার টাকা। 

এ তথ্য দুপুরের দিকে নিশ্চিত করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪