| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট দেশের রাজনৈতিক দলগুলো

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ০৬:১৮:৩৮:পূর্বাহ্ন  |  ১৪৮১৩৬১ বার পঠিত
জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণে সন্তুষ্ট দেশের রাজনৈতিক দলগুলো
ছবির ক্যাপশন: মির্জা ফখরুল, মুহাম্মদ তাহের, আখতার হোসেন ও প্রধান উপদেষ্টা

রিপোর্টার্স২৪ ডেস্ক :

জাতিসংঘের সাধারণ অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের ভাষণে সন্তুষ্ট দেশের রাজনৈতিক দলগুলো। অধিবেশনে উপস্থিত দেশের শীর্ষ নেতারা একদিকে যেমন ভাষণের প্রশংসা করেছেন, তেমনি নির্বাচনি সংস্কার ও পরিবেশ তৈরির দাবিও উঠেছে স্পষ্টভাবে।

জাতিসংঘের সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার বক্তব্য ঘিরে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে দেখা গেছে এক ব্যতিক্রমী সুর। ভাষণে নির্বাচনি রোডম্যাপ স্পষ্টভাবে উঠে আসায় সন্তোষ প্রকাশ করেছে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নির্বাচন নিয়ে ভাষণটি অত্যন্ত জোরালো ছিল।’

মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমরা উপলব্ধি করছিলাম যে আওয়ামী লীগ যে অবস্থায় দেশকে নিয়ে গিয়েছিল সে অবস্থায় মৌলিক পরিবর্তন ছাড়া, একদিকে রাষ্ট্রের কাঠামো পরিবর্তন অন্যদিকে রাজনৈতিক পরিবর্তন ছাড়া এই দেশকে আবার পরিবর্তন করা কষ্ট হবে। সেটাই প্রধান উপদেষ্টা জাতিসংঘের সামনে তুলে ধরলেন। এ ব্যাপারে আমাদের অন্তত সংশয় নেই।’

এদিকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এসেছে ইতিবাচক সাড়া। দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘নির্বাচনের আগে জুলাই চার্টার বাস্তবায়ন এবং দুই কক্ষবিশিষ্ট সংসদে পিআর পদ্ধতি চালু করাই এখন সময়ের দাবি।’

আব্দুল্লাহ মুহাম্মদ তাহের বলেন, ‘নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে কোনো আপত্তি নেই। কিন্তু তার আগে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সমাধান করা দরকার।’

একই সুর শোনা গেছে এনসিপির পক্ষ থেকেও। এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জানান, কেবল নির্বাচন নয়, তার আগে সুষ্ঠু পরিবেশ তৈরি করাই বড় চ্যালেঞ্জ। দলের শীর্ষ নেতা আখতার হোসেন বলেন, ‘নির্বাচনের আগে বাস্তব সংস্কার ছাড়া জনগণের আস্থা ফিরে আসবে না।’

আখতার হোসেন বলেন, ‘ফেব্রুয়ারিতে যে নির্বাচনের কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি। কিন্তু তার আগে সংস্কার কাজগুলো সমাপ্ত করা হয়। তাহলে আরও গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে।’

এই তিন দলের এই তিন শীর্ষ নেতারাই উপস্থিত ছিলেন জাতিসংঘের সাধারণ অধিবেশনের সেই ঐতিহাসিক মুহূর্তে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের মতে, এটি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যতের এক ঐক্যবদ্ধ বার্তা।

নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলগুলোর এই ঐকমত্য ও আন্তর্জাতিক আয়োজনে উপস্থিতি যদি মাঠের আগামীর রাজনীতিতেও প্রতিফলিত হয়, তাহলে গণতন্ত্র আরও এক ধাপ এগিয়ে যাবে, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা।


এস

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪