| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে ৯ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ২৭, ২০২৫ ইং | ১১:৫৩:৩১:পূর্বাহ্ন  |  ১৫০৫৮৭৯ বার পঠিত
মাদারীপুরে ৯ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২
ছবির ক্যাপশন: ছবি: সংগৃহীত

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বিশেষ অভিযানে ২০০ কেজি গাঁজা উদ্ধার ও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে একটি মাদক ব্যবসায়ী চক্র সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের উত্তর ঝিকরহাটি গ্রামে মাদক বিক্রি করছিল। গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১টার দিকে ওই গ্রামের নান্নু দর্জির বাড়িতে অভিযান চালানো হয়।

অভিযানে নান্নু দর্জি (৬২) ও নুরু দর্জি (৪২) নামের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের দখল থেকে নয়টি বস্তায় রাখা ৫০ প্যাকেট গাঁজা উদ্ধার করা হয়, যার ওজন ২০০ কেজি এবং আনুমানিক বাজারমূল্য প্রায় ৪০ লাখ টাকা।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি এনামুল দর্জি (৪২) ও সুমন দর্জি (৩৫) পালিয়ে যায়। এনামুল দর্জির নামে মাদকসহ নয়টি মামলা রয়েছে। অন্য আসামিদের বিরুদ্ধেও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা আছে বলে পুলিশ জানিয়েছে।

এ ঘটনায় মাদারীপুর সদর মডেল থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছিল। 

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪